সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

আজ শপথ নিবেন কুয়েতের নতুন আমির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৫ বার

কুয়েতের নতুন আমির হিসেবে আজ বুধবার শপথ গ্রহণ করবেন ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ। দেশটির উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ মন্ত্রীপরিষদ অধিবেশন শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন। দেশটির স্থানীয় ইংরেজি গণমাধ্যম আরব টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

আমিরের মৃত্যুতে কুয়েত সরকার গতকাল ২৯ সেপ্টম্বর থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তিনদিনের জন্য সকল অফিস আদালতের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নিতে ফের যুক্তরাষ্ট্র যান শেখ সাবাহ। তার অবর্তমানে রাষ্ট্রীয় দায়িত্বের ভার পালন করেন তার ভাই শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com