রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৩১৫ বার

অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় বাক্স-পেটরা গুছিয়ে তাই ফিরে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা সাবেক এই অলরাউন্ডার। আজ বৃহস্পতিবার ভোরে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তিনি।

জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন সাকিব। দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।

গত মাসের শুরুতে দেশে ফিরেছিলেন সাকিব। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলনের জন্য ঢাকা ফিরেছিলেন তিনি। লোকচক্ষুর অন্তরালে কঠোর অনুশীলন করেছিলেন। তার তদারকিতে ছিলেন দুই কোচ সালাউদ্দিন ও নাজমুল আবেদীন ফাহিম। লঙ্কানদের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে ফেরার কথা ছিল সাকিবের। সিরিজ স্থগিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তন আরও দীর্ঘ হচ্ছে।

ফিক্সিং প্রস্তাব গোপন রাখায় সাকিব আইসিসি কর্তৃক এক বছরের সাজা ভোগ করছেন। চলতি মাসের ২৯ তারিখ তার সাজা শেষ হবে। লঙ্কান সিরিজ স্থগিত হলেও তিনি ফিরতে পারেন ঘরোয়া ক্রিকেটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com