বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গলায় ফাঁস দিয়ে শাবি ছাত্রীর আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৫২ বার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম আছিয়া আক্তার। তিনি বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মথুরা গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।

আজ বৃহস্পতিবার সকালে নিজ ঘরের বারান্দায় তার ঝুলন্ত লাশ পরিবারের সদস্যরা দেখতে পান। পরিবারের সদস্যদের ধারণা, প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। আছিয়ার বড় ভাই মোহাম্মদ আলামিন বলেন, ‘একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কের জের ধরে আছিয়া অভিমানে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সে (আছিয়া) কিছুদিন থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। আমরা তার বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করেছি।’

এ বিষয়ে শাবির ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ‘পুলিশ ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com