বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ধর্ষণ মামলায় ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা সবুজ রিমান্ডে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৪৭ বার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে সবুজের পাঁচ ও ঝুমুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বুধবার রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগী তরুণী ঝুমুরের বাসার গৃহকর্মী। আর ঝুমুর ও সবুজ দুজন ফেসবুক বন্ধু। পরে রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজকে ও ঝুমুরকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার এজাহার অনুযায়ী পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com