রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাফুফে নির্বাচন : ভোট দেবেন যে ১৩৯ জন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩১৬ বার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কাউন্সিলররা আগামী চার বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচিত করবেন। নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন। এদিন নির্বাচন ছাড়া আছে বাফুফের বার্ষিক সাধারণ সভাও (এজিএম)।

বহুল আলোচিত এবারের বাফুফে নির্বাচনে ২১ পদের জন্য লড়বেন ৪৭ প্রার্থী। দুটি প্যানেল নির্বাচনের ঘোষণা দিয়েছে। একটি হলো কাজী সালাউদ্দিন-সালাম মুর্শেদীর সম্মিলিত ফুটবল পরিষদ, অন্যটি শেখ আসলাম-মহির নেতৃত্বাধীন সমন্বিত পরিষদ। এ ছাড়া প্রেসিডেন্ট পদে সালাউদ্দিনের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন শফিকুল ইসলাম মানিক।

বর্তমান সহ-সভাপতি তাবিথ আউয়ালও তার বর্তমান পদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এই নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোট দিতে ১৩৯ জনের মধ্যে উপস্থিত আছেন ১৩৭ জন। চট্টগ্রাম আবাহনীর তরফদার রুহুল আমিন আর ফরিদপুরের কাউন্সিলর নাজমুল ইসলাম খন্দকার ওরফে লেভী খন্দকার উপস্থিত নেই। নাজমুল ইসলাম খন্দকার অর্থ পাচার মামলায় কারাগারে রয়েছেন।

আমাদের সময়ের পাঠকদের জন্য ১৩৯ জন ভোটারের নাম দেওয়া হলো…

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com