বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বেনাপোল দিয়ে গত ১০ দিনে ভারতে ৮০৫ টন ইলিশ রফতানি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২৬১ বার

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে গত ১০ দিনে ৮০৫ দশমিক ৭ টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। যার মূল্য ৮০ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার।

প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার। রফতানি করা প্রতিটি ইলিশের সাইজ ১ কেজি ২০০ গ্রাম।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয় এবার ৯ জন রফতানিকারককে মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ১২ টনের ইলিশের প্রথম চালান ভারতে রফতানি হয়। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ ভারতে গেছে।

২০১২ সালের ১ আগস্ট বাংলাদেশ ইলিশ রফতানি নিষিদ্ধ ঘোষণা করে। এর পর গত বছর শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল সরকার।

২০১৯ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশের সর্বশেষ চালান ভারতে প্রবেশ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com