রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

যে কারণে ওবামাকে এত ভালোবাসেন মিশেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩২৫ বার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট স্বামী বারাক ওবামার প্রতি ভালোবাসার কথা বরাবরই সবার কাছে প্রকাশ করেন স্ত্রী মিশেল ওবামা। এবার বিবাহ বার্ষিকীতেও ভালোবাসার কথা বিশেষভাবে জানান দেন তিনি। সেইসঙ্গে কেন ওবামাকে এত ভালোবাসে কয়েক বাক্যে তাও জানিয়ে দিয়েছেন।

৩ অক্টোবর ওবামা-মিশেলের বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেন সাবেক এই ফার্স্ট লেডি। সঙ্গে জুড়ে দেন নিজেদের একটি হাস্যোজ্জ্বল ছবিও। মিশেল লিখেন, ‘আমি বারাক ওবামাকে ভালোবাসি তার হাসি, তার চরিত্র এবং সহানুভূতিশীল মনের জন্য। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুবই আনন্দিত।

তিনি আরও লিখেন, ‘এবং এই বছর, আপনাদের কাছে আমাদের অনুরোধ- এমন একজনকে খুঁজে বের করুন যিনি কখনো ভোট দেননি এবং নিশ্চিত হোন এবার যেন তারা তা করেন। এ ব্যাপারে কমেন্টে আমাদের জানান। এটি আমাদের এবারের বিবাহ বার্ষিকীর বার্তা। তোমাকে ভালোবাসি, বারাক।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিজেদের বিবাহবার্ষিকীতে সবার ভোটাধিকার নিশ্চিতের জন্য এই পোস্ট দেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com