শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনা আমেরিকার প্রেসিডেন্টকেও ছাড়ছে না, সাবধানতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩২৯ বার

মহামারি করোনাভাইরাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আক্রান্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাই এই ভাইরাস থেকে বাঁচতে সাবধানতা অবলম্বনের আহ্বান জানান তিনি। আজ রোববার রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস কাউকে ছাড়ছে না। শুধু যে ভ্যাকসিনের মাধ্যমেই ঠেকানো যাবে তা নয়, সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা ভালো থাকবো।’

বাংলাদেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে বলে মন্তব্য করে জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলেই আমি মনে করি। বাংলাদেশ সফলতার সঙ্গে কোভিড মোকাবিলা করছে।’

তিনি বলেন, ‘গত সাত-আট মাস স্বাস্থ্য মন্ত্রণালয় একদিকে কোভিড মোকাবিলা করেছে সফলতার সঙ্গে, অন্যদিকে নন-কোভিড রোগীদেরও চিকিৎসা দিয়ে এসেছে।

জাহিদ মালেক বলেন, ‘আমরা গত ছয় সাত মাস ধরে কাজ করেছি, মৃত্যুর হার কমে এসেছে।’ ভারতে ও আমেরিকার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমেরিকাতে রোজ এক হাজার মানুষের মৃত্যু হয়, প্রতিদিন শনাক্ত হন ২ লাখের বেশি। তাদের দেশের জনসংখ্যা আমাদের দ্বিগুণ। সেই হারে ধরলে আমাদের দেশে মৃত্যু হতো এক লাখের বেশি।’

বিভিন্ন সময়ে এ দেশে বিভিন্ন সংক্রামক রোগ দেখা দিয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমারা সেসব মোকাবিলা করেছি। কোভিডের বিষয়টি মাথায় রেখে কাজ করে গেছি, যারা নন-কোভিড রয়েছেন তাদের স্বাস্থ্যসেবাও পুরোদমে চলেছে। সব ধরনের কাজ হয়েছে।’ এ সময় মাস্ক পরা, বারবার হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন জাহিদ মালেক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com