বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শুভ জন্মদিন মাশরাফি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৭৭ বার

তিনি বাংলাদেশের ক্রিকেটকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার দক্ষ নেতৃত্বেই লাল-সবুজ জার্সিধারীদের সাফল্যভাণ্ডার সমৃদ্ধ হয়েছে! আজ সেই মানুষটির জন্মদিন। শুভ জন্মদিন মাশরাফি বিন মোর্ত্তজা। ১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইলের চিত্রা নদীর পাড়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ৩৭-এ পা রাখা মাশরাফির ডাকনাম কৌশিক। মজার ব্যাপার হলো- ছেলে সাহেলেরও জন্ম আজকের এই দিনে। ২০১৪ সালে ঢাকায় মাশরাফি-সুমি দম্পতির প্রথম পুত্রসন্তানের জন্ম হয়।

অবশ্য জন্মদিনের মতো উপলক্ষ উদযাপনে আগ্রহী নন মাশরাফি। এর পেছনে একটি গল্প আছে- নানাবাড়িতে প্রথম জন্মদিনটি ধুমধাম করে উদযাপন করেছিলেন তার মা হামিদা মোর্ত্তজা। অনুষ্ঠান শেষ হওয়ার পর নানা মাকে ডেকে বলেছিলেন- ধরো তোমার ছেলে যদি ৭০ বছর বাঁচে, তা হলে ওর বয়স কমছে না বাড়ছে? মা মাথা নিচু করে বলেছিলেন- কমছে। নানা তখন বলেছিলেন- তা হলে এভাবে উৎসব না করে গরিব-দুঃখীদের খাওয়াতে পার, নফল নামাজ পড়তে পার। এর পর পরিবার থেকে আর কখনো মাশরাফির জন্মদিন পালন করা হয়নি। বড় হয়ে মাশরাফিও আর মায়ের ভাবনার বিপরীতে যাননি।

২০০১ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে তার অভিষেক। চোট জর্জরিত ক্যারিয়ারে ৩৬ টেস্টে ৭৮ উইকেট শিকার করেছেন। এ ছাড়া ২২০ ওয়ানডে ম্যাচে ২৭০ এবং ৫৪ টি-টোয়েন্টিতে ৪২ উইকেট তার ঝুলিতে রয়েছে। তার নেতৃত্বে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ দল সবচেয়ে বেশি সাফল্য (৮৮ ম্যাচে ৫০ জয়) পেয়েছে। এ ছাড়া কুড়ি ওভারের ক্রিকেটেও এখন পর্যন্ত বাংলাদেশের সফল (২৮ ম্যাচে ১০ জয়) অধিনায়ক তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com