বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

নারী ক্রিকেটারদের বেতন বাড়লো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৪৩৯ বার

নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের সামপ্রতিক আন্দোলনে অন্যতম দাবি ছিল নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উইমেন্স ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সংবাদ মাধ্যমকে বলেন, ‘আগে যাদের বেতন ছিল ১৫ হাজার, তাদের ২০/২৫ হাজার টাকা করে দিয়েছি। যাদের ২০ হাজার ছিল, তাদের ৩০ হাজার টাকা করে দিয়েছি। এখন মেয়েদের সর্বোচ্চ বেতন ৪০ হাজার টাকা। আমরা ১৬/১৭ জনকে বেতন দিচ্ছি।’ নাদেল বলেন, ‘আমি সব সময় বলি, কোনো কিছু অর্জন করতে হলে ভালো পারফর্ম করতে হবে। মেয়েদের পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালোই। আমাদের দল তো অস্ট্রেলিয়া বা ভারত না যে ধারাবাহিকভাবে ভালো খেলবে।
কিছু উত্থান-পতন থাকবেই।’ নারী ক্রিকেট দলের পাইপলাইন সমৃদ্ধ করতে বয়সভিত্তিক দল গঠনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘২০২১ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বিসিবি। বিভাগীয় পর্যায়ে বয়সভিত্তিক দল গড়ে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com