শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বিপাশা বসুকে নিয়ে নতুন গুঞ্জন…..

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৪৬৫ বার

বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে ‘অ্যালোন’ ছবিতে শেষ বারের মতো পর্দায় দেখা গিয়েছিল। তারপর থেকে ক্যামেরার সামনে আসেননি তিনি। শোনা যাচ্ছে, বিক্রম ভাটের ‘আদত’ ছবিতে ফের দেখা যাবে তাকে। এর মাঝেই তাকে নিয়ে শোনা গেলো নতুন গুঞ্জন। বিপাশা বসু নাকি মা হচ্ছেন! মূলত একটা ছবি ঘিরে জল্পনার সূত্রপাত। সম্প্রতি স্বামী করণ জোহরের সঙ্গে রমেশ তৌরানির পার্টিতে গিয়েছিলেন তিনি। দীপাবলি উপলক্ষে আয়োজিত ওই পার্টিতে উপস্থিত হয়েছিলেন বলিউডের বড় তারকারা। বিপাশা সেখানে পরে গিয়েছিলেন ধূসর রঙের একটি লেহেঙ্গা।
করণ পরেছিলেন কালো কুর্তা। কিন্তু অভিনেত্রীর পোশাকটি ছিল বেশ ঢিলে। পোশাকের ওপর দিয়ে তার অল্প স্ফীত উদর বোঝা যাচ্ছিল। আর সেই ছবি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। নেটিজেনরা বলতে শুরু করেন বিপাশা কি তবে প্রেগন্যান্ট? তবে ঘনিষ্ঠ মহল থেকে বিপাশার প্রেগন্যান্সির কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু অভিনেত্রীর মা হওয়া নিয়ে তর্কবিতর্কে মেতে উঠেছে নেটিজেনরা। তাদের মধ্যে অনেকে আবার বিষয়টিকে নেহাত জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। রুপালি পর্দায় বিয়ের বছর দেড়-দুই পর কামব্যাকের সিদ্ধান্ত নেন বিপাশা। বিয়ের পর কয়েকটি ফটোশুট ছাড়া তাকে আর দেখা যায়নি। শেষমেশ ‘আদত’ ছবিতে ফিরছেন তিনি। বিপরীতে আছেন তার স্বামী করণ সিং গ্রোভার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com