বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ঘুমের ওষুধ খাইয়ে ১৫ দিন ধরে ছাত্রকে বলাৎকার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৭৪ বার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ঘুমের ওষুধ খাইয়ে গত ১৫ দিন ধরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে তারই শিক্ষক শহিদুল্লাহর (৪৫) বিরুদ্ধে। গতকাল রোববার তাকে আটক করেছে পুলিশ। আগেও এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার শিক্ষক শহিদুল্লাহ। ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল রোববার ভুক্তভোগী পালিয়ে বাড়িতে চলে আসে। পরে তার কাছ থেকে ঘটনা জানতে পারেন তারা।

ওই ছাত্র জানায়, গত ১৫ দিন ধরে ঘুমের ওষুধ খাইয়ে মাদ্রাসার শিক্ষক শহিদুল্লাহ তাকে বলাৎকার করে আসছে। ব্যথা কমাতে তাকে ওষুধও সেবন করান। তাকে বিভিন্নরকম ভয়-ভীতিও দেখাতেন শহিদুল্লাহ।

এলাকাবাসীর অভিযোগ, ওই শিক্ষক আগেও এক ছাত্রকে বলাৎকার করে। পরে বিষয়টি মাদ্রাসা প্রধানের সহায়তায় ধামাচাপা দেওয়া হয়।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com