বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন : গ্রেপ্তার আরও ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৮১ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের মোহাম্মদ সোহাগ (২১) ও নুর হোসেন ওরফে রাসেল (৩০)।

আজ বুধবার সকাল আটটায় নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের নাম মামলার এজাহারে নেই। তবে তদন্তে ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে গতকাল দিবাগত রাত দুইটার দিকে জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

এ নিয়ে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হলো বলে জানান পুলিশ সুপার। এদের মধ্যে পাঁচজনকে আদালতে সোর্পদ করলে আদালত পৃথকভাবে তাদের রিমান্ড মন্জুর করেন।

মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনায় অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করেছে একদল যুবক ও কিশোর। ছেলের বয়সী ওইসব কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী। ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা। গত ২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা জানাজানি হয়।

এ ঘটনায় গত ৫ অক্টোবর রাত ১টায় নির্যাতিতা নারী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com