রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

এ বছর হচ্ছে না এইচএসসি-সমমান পরীক্ষা, মূল্যায়ন ভিন্নভাবে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবছর উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা সরাসরি হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার দুপুর ১টায় এ বিষয়ে গণমাধ্যমকে অনলাইনে দেওয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় এইচএসসি-সমমান মূল্যায়ন ভিন্নভাবে করা হবে বলেও তিনি জানান।

এইচএসসি-সমমানের ফলাফলের ক্ষেত্রে জেএসসি ও এসএসসির ফলাফল মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বরে ফলাফল ঘোষণার কথাও জানিয়েছেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন করোনা আক্রান্ত হয় বা তার পরিবারের কেউ আক্রান্ত হয় তাহলে কীভাবে পরীক্ষা চলবে। এ নিয়ে আমরা ভেবেছি। বিভিন্ন বিশেষজ্ঞের সাথে আলাপ আলোচনা করে পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।’

দীপু মনি বলেন, ‘২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। এরা দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে। ডিসেম্বরের মধ্যে তারা এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা করতে চান, যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে।’

এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘গতবার যারা ফেল করেছে, তাদেরও জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।’

এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ৬ অক্টোবর বা ৭ অক্টোবর পরীক্ষার তারিখ জানানো হবে। ওইদিন তিনি বলেন, শিক্ষার্থীদের ২৮ দিন সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com