শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ট্রাম্পের সাথে বিতর্কে করতে ইচ্ছুক না বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৭৭ বার

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেহে যদি এখনো করোনা থাকে তাহলে তার দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠান করা ঠিক হবে না। এই কথার মধ্যদিয়ে জো বাইডেন মূলত করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে যোগ দেয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করলেন।

আগামী ১৫ অক্টোবর মিয়ামিতে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানের কথা রয়েছে। এ সম্পর্কে বাইডেন বলেছেন, চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শের উপর ভিত্তি করে তিনি ওই বিতর্ক অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টি ঠিক করবেন। গতকাল মঙ্গলবার মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বাইডেন এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের অবশ্য খুব শক্তভাবে চিকিৎসা বিষয়ক দিক নির্দেশনা অনুসরণ করতে হবে। দেশে অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এটি একটি মারাত্মক সমস্যা। ফলে আমি ক্লিভল্যান্ড ক্লিনিকের গাইডলাইনসের এরপরই নির্ভর করব; ডাক্তারেরা যে পরামর্শ দেবেন সে অনুযায়ী কাজ করব।”

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন- তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এর পরদিন তাকে রাজধানী ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন থাকার পর তিনি সেখান থেকে হোয়াইট হাউসে ফিরে যান এবং তিনি কোন রকমের মাস্ক ব্যবহার করছেন না।

এরইমধ্যে হোয়াইট হাউসে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে এবং এ ভাইরাসের বিপদ উপেক্ষা করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের জন্য তিনি বিভিন্ন মহল থেকে মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com