রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই: মাশরাফি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩১৪ বার

নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় চলছে দেশব্যাপী। সম্প্রতি কয়েকটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। এসব ঘটনার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সেই মিছিলে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা।

দেশের সফলতম অধিনায়ক এক ফেসবুক পোস্টে লেখেন– ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে।

কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?
তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।

হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।
আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়। ’

এর আগে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ জাতীয় দলের অনেক ক্রিকেটার। তারা ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের বিচার দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com