সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শপথ নিলেন নুরুজ্জামান বিশ্বাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৫৯ বার

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন মো. নুরুজ্জামান বিশ্বাস।
বুধবার দুপুরে সংসদ ভবনের শপথকক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নুরুজ্জামান বিশ্বাস উপনির্বাচনে পাবনা-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ শেষে মো. নুরুজ্জামান বিশ্বাস সংসদীয় রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
চলতি বছরের ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে ২৬ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিজয় লাভ করেন।
নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com