বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা নারীকে ‘ধর্ষণ’, যুবলীগ নেতা গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪০১ বার

কুমিল্লার হোমনা উপজেলায় বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিপন সরকারকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে বাঞ্ছারামপুর থানা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর মুসা মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রিপন ব্রাক্ষণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ ও  থানা সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে ডির্ভোসের পর ওই নারী কুমিল্লার হোমনা আদর্শ পাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। ২০১৭ সালে একটি পণ্য মেলায় স্বামী পরিত্যক্তা ওই নারীর সঙ্গে রিপনের পরিচয় হয়। এ সময় রিপন নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন। ২০১৭ সালের ৮ মে রিপন সরকার ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তাকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করেন। এরপর অনেকদিন তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস করেন।

একসময় ভুক্তভোগী নারী জানতে পারেন- রিপন বিবাহিত এবং তার স্ত্রী-সন্তান রয়েছে। তখনই ওই নারী তাকে বিয়ে করার কথা বলেন। রিপন বিয়ে করতে রাজি না হয়ে তাদের গোপন ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে ওই নারী গত ৭ সেপ্টেম্বর আদালতে সিপি মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে গত ২১ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি এফআইআরভুক্ত করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হোমনা থানার উপপরিদর্শক (এসআই) আশেকুল ইসলাম বলেন, ‘বুধবার গভীর রাতে আসামি রিপন সরকারকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারাপুর থানার মুসা মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com