শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ মার্কিন কংগ্রেসে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৪৬ বার

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য সাংবিধানিক পদক্ষেপ নিয়ে কংগ্রেসে আলোচনা করা হবে। পেলোসিকে সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এবং তার সুস্থতা সম্পর্কে প্রশ্ন করা হলে ওই মন্তব্য করেন তিনি।

মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীতে বলা হয়েছে, প্রেসিডেন্ট অসুস্থ হলে এবং দায়িত্ব পালনে অসমর্থ হলে ভাইস প্রেসিডেন্ট দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও তিনি ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি। এ বিষয়টি জানতে মূলত সাংবাদিকরা ওই প্রশ্ন করেন। জবাবে পেলোসি বলেন, ‘শুক্রবার আপনারা এখানে আসুন, ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি।’

নির্বাচনের আগ মুহূর্তে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করা সঙ্গত হবে কিনা- এ প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন পেলোসি। তবে তিনি ইঙ্গিত দেন, বিষয়টি নিয়ে এ কারণে আলোচনা করা হবে যে, মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কে হোয়াইট হাউস থেকে স্বচ্ছ কোনো বক্তব্য দেওয়া হয়নি। ন্যান্সি পেলোসি বলেন, দেশে এ মুহূর্তে যে অবস্থা চলছে তার বিপরীতে অবস্থানে রয়েছেন ট্রাম্প এবং তিনি প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে ঠাট্টা-মশকরা করছেন। করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসক শন কোনলি দাবি করেছেন প্রেসিডেন্ট তার চিকিৎসা কোর্স সম্পন্ন করেছেন এবং শিগগিরই জনসংযোগে অংশ নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com