শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনায় মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়ছে : ডব্লিউএইচও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩০৬ বার

করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বব্যাপী মানুষের মানসিক স্বাস্থ্যে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত জুন থেকে আগস্ট মাসে ৯৩টি দেশে পরিচালিত জরিপের উল্লেখ করে গতকাল শুক্রবার সতর্কতা জারি করে সংস্থাটি বলেছে, করোনাভাইরাসের সংকটময় সময়ে মানসিক স্বাস্থ্য উপেক্ষা করা হয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য: অধিক বিনিয়োগ অবাধ সুযোগ’ স্লোগান নিয়ে আজ শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। মানসিক স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান জানিয়ে আজ ডব্লিউএইচও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য বিগ ইভেন্ট ফর মেন্টাল হেলথ’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের অন্তর্ভুক্ত ১৩০টি দেশের ৮৩ শতাংশ করোনা মহামারী বিষয়ক পরিকল্পনায় মানসিক স্বাস্থ্যের বিষয়টি অন্তুর্ভুক্ত করেছে। তবে এর মধ্যে মাত্র ১৭ শতাংশ তাদের প্রয়োজনীয় পূর্ণ তহবিলের বরাদ্দ দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক পরিচালক দেভোরা কেসটেল ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে মানসিক স্বাস্থ্যখাতে অবিলম্বে তহবিল বাড়ানোর তাগিদ দেন। তিনি বলেন, এটি কোভিড ১৯ এর উপেক্ষিত দিক।

ডব্লিউএইচও বলেছে, করোনা মহামারির আগে বিভিন্ন দেশ জাতীয় স্বাস্থ্য বাজেটে মানসিক স্বাস্থ্যের জন্য ২ শতাংশরও কম বরাদ্দ রাখে। করোনার কারণে মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতিতে বলছে, শোক, আইসোলেশন, আয় কমে যাওয়া, ভয় মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। অনেকে অ্যালকোহল ও মাদকসেবন বাড়িয়ে দিয়েছে। অনিদ্রা ও উদ্বেগ বাড়ছে।

মানসিক স্বাস্থ্যে করোনার প্রভাব নিয়ে আরও তথ্য ও গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছে ডব্লিউএইচও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com