সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

মাস্ক না পরলে খুলবে না শপিং মলের দরজা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার

মানুষের জীবনে মাস্ক এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের একটি হয়ে দাঁড়িয়েছে। অফিস-আদালত কিংবা শপিং মলে মাস্ক পরা চাই। কিন্তু অনেকেই আছেন যাদের মাস্কে রয়েছে অনীহা। তাদের জন্য থাইল্যান্ডের একটি শপিং মলে অত্যাধুনিক মেশিন লাগিয়েছে প্রবেশ পথে। মাস্ক না পরলে কিছুতেই খুলবে না সেই দরজা।

মাস্কবিহীনদের শপিং মলে ঢোকা আটকাতেই অত্যাধুনিক মেশিন বসিয়েছে শপিং মল কর্তৃপক্ষ। নিয়াল হারবিশন নামের একটি ভ্যারিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া ভিডিওতে এই যন্ত্রটি দেখানো হয়। যা ইতিমধ্যেই দেখা হয়েছে প্রায় ৭০ লাখ বার।

সেখানে দেখা যাচ্ছে, শপিং মলে ঢোকার পথে লাগানো রয়েছে ফেস ডিটেক্টর। কেউ ঢুকতে চাইলে তার সামনে মুখ রাখতে হচ্ছে। সেই মেশিনই দেখছে কোন ব্যক্তি মাস্ক পরে রয়েছেন কি না।

শুধু তাই নয়, দেহের তাপমাত্রাও পরিমাপ করছে ওই মেশিন। মাস্ক পরে থাকলে ও গায়ে জ্বর না থাকলে তবেই পাওয়া যাচ্ছে শপিং মলে ঢোকার সুযোগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com