রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাবা হলেন মিরাজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৬৯ বার

প্রথমবারের মতো ছেলে সন্তানের বাবা হলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বাবা হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিরাজ নিজেই জানিয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে মিরাজ-রাবেয়া দম্পতির কোল আলো করে এলো ফুটফুটে ছেলে সন্তান।

ফেসবুকে খুশির সংবাদ জানিয়ে দোয়া চেয়ে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।’

গত বছরের মার্চে দীর্ঘদিনের প্রেমিকা রাবেয়া আখতার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিরাজ।  ২০১৬ সালে টেস্ট ক্রিকেটের মাধ্যমে জাতীয় দলে অভিষেক ঘটে মিরাজের। পরের বছর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় এই স্পিনারের। এখন পর্যন্ত ২২ টেস্ট খেলে ৯০ উইকেট, ৪১ ওয়ানডে খেলে ৪০ উইকেট ও ১৩ টি-টোয়েন্টি খেলে নেন ৪ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com