সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৬০ বার

ফ্রান্সে মাঝ আকাশে পর্যটক বিমানের সঙ্গে একটি মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় সাড়ে ৪টার দিকে পশ্চিম ফ্রান্সে এ দুর্ঘটনা ঘটে। আল জাজিরা, ডেইলি মেইলসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুটি বিমানে সব মিলিয়ে পাঁচজন যাত্রী ছিলেন। বিমান দুর্ঘটনায় সবাই মারা গেছেন। মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টে যাত্রী ছিলেন মাত্র দুজন। আর ডিএ ৪০ নামে অপর যে পর্যটক বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন তিনজন।

নাদিয়া সেঘিয়ার নামে ফ্রান্সের এক সরকারি কর্মকর্তা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষ উপেক্ষা করতে পারেনি তারা। সংঘর্ষে দুটি বিমানে আগুন ধরে যায়।

পরে দমকলের ৫০ জন কর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাঁচ বিমানযাত্রীই মারা গেছেন। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানান ফ্রান্সের ওই কর্মকর্তা।

এর আগে ২০১৫ সালের মার্চে ফ্রান্সে যাত্রিবাহী বিমান ভেঙে ১৪৮ জন যাত্রীর মৃত্যু হয়। জার্মান এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে ১৪২ জন যাত্রী ছাড়াও দুই পাইলটসহ ছয়জন কর্মী ছিলেন। মাঝ পথে দক্ষিণপূর্ব ফ্রান্সের বার্সেলোনেট্টে এলাকায় একটি স্কি রিসোর্টের কাছাকাছি বিমানটি ভেঙে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com