শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যদি আর একটি বার মুখে পায়েস তুলে খাওয়াতে!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৮৩ বার

‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ। ১৯৮৯ সালের এই দিনে বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে তার জন্ম। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব-কৈশোর কেটেছে বগুড়াতেই।

২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে পা রাখেন অপু। আর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারে এ পর্যন্ত ১০০টিরও বেশি ছবি উপহার দিয়েছেন তিনি।

জন্মদিনের বিশেষ এই দিনে মন ভালো নেই অপুর। কারণ এবারই প্রথম মাকে ছাড়া জন্মদিন উদযাপন করছেন এই চিত্রনায়িকা। আর সে কারণে দিনটি ঘিরে নেই কোনো আয়োজনও।

অপুর ভাষ্য, ‘আজ আমার জন্মদিন। সবাই বলে জন্মদিনে কি উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা। তুমি যদি আর একটি বার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে, তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হতো। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে, ভাবতেও পারিনি।’

তিনি আরও বলেন, তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা। আমার এই দিনে তুমি আশীর্বাদ করো, তোমার চাওয়া; “জয়কে ডাক্তার বানানো” আমি যেন পূরণ করতে পারি।’

এদিকে, সংসার ও সন্তান নিয়েই এখন তার যত ব্যস্ততা। তবে সব কিছুর মাঝেও শোবিজে সময় দিচ্ছেন তিনি। সর্বশেষ এই চিত্রনায়িকা অভিনয় করেন শাকিব খানের বিপরীতে ‘রাজনীতি’ ছবিতে। আর বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com