সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চাকরি দেওয়ার জন্য ডেকে তরুণীকে ধর্ষণ, নারীসহ আটক ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৩৬ বার

সাভারের আশুলিয়ার পলাশবাড়িতে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ। এর আগে গত রোববার রাতে ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা সদর থানার আব্দুল আজিজের ছেলে মামুন (৩০) ও তার বোন আঞ্জু বেগম। তারা ওই এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল জানান, ভুক্তভোগী ওই তরুণী তার বোনের বাসায় চাকরি নেওয়ার জন্য আসেন। এরই সুবাদে বাসে পরিচয় হয় অভিযুক্ত আঞ্জু বেগমের সঙ্গে। পরিচয়ের সুবাদে এক পর্যায়ে ভুক্তভোগীকে চাকরি দেওয়ার কথা বলেন আঞ্জু। পরে এ বিষয়ে কথা বলতে গত ৮ অক্টোবর আঞ্জুর বাড়িতে যান ভুক্তভোগী। এ সময় তাকে জোর করে ধর্ষণ করে আঞ্জুর ভাই মামুন। এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীকে নানাভাবে হুমকি দেয় অভিযুক্তরা। পরে পরিবারের সঙ্গে কথা বলে ১০ অক্টোবর আশুলিয়া থানায় অভিযোগ করে ভুক্তভোগী।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, অভিযোগের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com