সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

কুয়ালালামপুরসহ কয়েকটি রাজ্যে ফের লকডাউন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৫০ বার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে ফের মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) ঘোষণা করেছে সরকার। গতকাল সোমবার দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী দাতো সেরী ইসমাইল সাবরি ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সে অনুযায়ী আগামীকাল বুধবার থেকে কুয়ালালামপুর, পুত্রাজায়া, ও সাবাহসহ কয়েকটি রাজ্যে দুই সপ্তাহের জন্য লকডাউন থাকবে।

গত কয়েকদিন ধরে দেশটির সাবাহ, পোর্ট কেলাং ও কেদাহ রাজ্যে লকডাউন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে বিষয়টি উল্লেখ করে দাতো সেরী ইসমাইল সাবরি ইয়াকুব জানান, সেলেঙ্গরসহ আশপাশের অঞ্চলে সম্প্রতি আশঙ্কাজনকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সুপারিশ জমা হওয়ার পর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আশঙ্কাজনক এ অবস্থায় উল্লিখিত রাজ্যগুলো ছাড়াও মালয়েশিয়ার সব ধর্মীয়, ক্রীড়া, শিক্ষা ও সামাজিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন মন্ত্রী।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের কল-কারখানাগুলো স্বাভাবিকভাবে চলবে। এক জেলা থেকে অন্য জেলা বা প্রদেশে যাওয়া যাবে না। সাধারণ শ্রমিকরা তাদের মালিকের নিকট থেকে অনুমতিপত্র নিয়ে যেকোনো জেলায় যেতে পারবেন। প্রতিটি পরিবার থেকে দুজন বাইরে গিয়ে মুদির দোকান থেকে মালামাল কিনতে পারবেন। রেস্টুরেন্ট বা অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

সংক্রমণ যেভাবে বাড়ছে, তা বিবেচনায় পুরো দেশে লকডাউন দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com