রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এই সুযোগে বিয়ের শপিংও করে ফেললাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার

উপস্থাপিকা থেকে নায়িকা। এরপর গায়িকা। প্রথম গান ‘পটাকা’, মুক্তি পেয়েছে ২০১৮ সালে। গানটি দিয়ে শোবিজ পাড়ায় বেশ আলোচিত হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বছরেরও বেশি সময় পর আজ আবারও গায়িকা হয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসছেন এই চিত্রনায়িকা। গানের শিরোনাম ‘আমি চাই থাকতে’।

ফারিয়ার ভাষ্য, ‘গানটির কম্পোজিশন করেছেন কানাডার জনপ্রিয় র‌্যাপার-কম্পোজার মাস্টার ডি। সুর-সংগীতের পাশাপাশি আমার সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। এর শুটিং হয়েছে গত ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানের জয়পুরে। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় নৃত্য পরিচালক বাবা যাদব। গানটার মধ্যে একটা ভিন্ন প্যাটার্ন রয়েছে। এই নতুনত্ব আসলে গতানুগতিক না। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

এদিকে, সম্প্রতি দুবাই সফর শেষে দেশে ফিরেছেন আশিকি’খ্যাত এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, দুবাই গিয়েছিলেন বিয়ের শপিং করতে। আসলেই কি তাই?

ফারিয়া বলেন, ‘শুধু যে বিয়ের শপিং করতে দুবাই গিয়েছি তা বলা যাবে না। অবসর কাটানোর জন্য সেখানে গিয়েছিলাম। করোনার কারণে অনেকদিন ঘরবন্দি ছিলাম। তাই একটু ঘুরতে যাওয়া। আর এই সুযোগে বিয়ের শপিংও করে ফেললাম।’

বিয়ের তারিখ কি ঠিক হয়েছে? উত্তরে ফারিয়া বলেন, ‘না এখনও ঠিক হয়নি। করোনার কারণে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে দিনক্ষণ চূড়ান্ত করা যাচ্ছে না। কারণ আমাদের অনেক আত্মীয়-স্বজন দেশের বাইরে আছেন। এই সময় বিয়ের আয়োজন করলে অনেকেই আসতে পারবে না। তাই একটু সময় নিচ্ছি। সব কিছু নরমাল হোক। এরপর ঘটা করে সবাইকে আমন্ত্রণ জানাবো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com