সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

হায়দরাবাদে দেয়াল ধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩০২ বার

ভারতের হায়দরাবাদ শহরে প্রবল বৃষ্টির মধ্যে দেয়াল ধসে দুই মাসের এক শিশুসহ ৯ জন নিহত হয়েছে। মৃতদেহগুলো ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে। গতকাল মঙ্গলবার রাতে শহরের বান্ধলাগুডা এলাকার মোহাম্মদীয়া হিলস এ ঘটনা ঘটে।

ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার রাত থেকে তেলেঙ্গানা রাজ্যে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে ও বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানার অন্তত ১৪টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

হায়দরাবাদের কয়েকটি অংশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে, সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভারতীয় লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বুধবার এক টুইটে বলেছেন, ‘গত দুই দিন ধরে এখানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মোহাম্মদীয়া হিলসে একটি সীমানা দেয়াল ধসে নয় জনের মৃত্যু ও দুই জন আহত হয়েছেন।’

বঙ্গোপসাগর সৃষ্ট একটি গভীর নিম্নচাপের কারণে ভারতের অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা ও ওড়িশায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। অন্ধ্রের শতাধিক এলাকায় ১১ থেকে ২৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com