সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণ, যুবক আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৭২ বার

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে পিয়ারুল (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশ।

ধর্ষণের শিকার শিশুটির বাবা একজন রিকশাচালক। তার স্ত্রী বিভিন্ন বাসা বাড়িতে কাজ করেন। তাদের ৭ বছরের এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে আছে। তিনি জানান, গতকাল সন্তানদের বাসায় রেখে স্বামী-স্ত্রী দুজনই কাজে বের হন। তাদের ঘরের পাশেই আরেকটি পরিবার ভাড়া থাকে। সেখানেই তাদের আত্মীয় পিয়ারুল থাকতেন।

ভুক্তভোগীর বাবা আরও জানান, গতকাল দুপুরে ঘরে বোনকে রেখে তার ছেলে মাঠে গিয়েছিল। এ সুযোগে মেয়েকে একা পেয়ে তাকে ধর্ষণ করেন পিয়ারুল। মা বাসায় ফিরলে মেয়ে পুরো বিষয়টি খুলে বলে। এরপরই পল্লবী থানায় তারা অভিযোগ করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com