বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

ওমরাহ করতে পারবেন না ৯ ধরনের রোগী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩১৩ বার

করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে আপাতত ৯ ধরনের রোগীকে ওমরাহ পালন না করতে আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার এ সময়ে স্বাস্থ্যঝুঁঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে ওমরাহ ও জিয়ারতে অংশগ্রহণ না করতে আহ্বান জানান তারা। যেসব রোগীকে সতর্ক করা হয়েছে- যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যারা ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। যারা হৃদরোগে আক্রান্ত। যাদের হার্টের অবস্থা দুর্বল এবং এ রোগে ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং এ রোগে ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। যারা এইচআইভি আক্রান্ত।

গর্ভবতী নারী। যাদের লিভার ডিজিজে আক্রান্ত। এ ছাড়া যারা দীর্ঘ সময় ধরে বক্ষব্যাধিতে আক্রান্ত। অন্য যে কোনো রোগে আক্রান্তদের জন্যও এ মুহূর্তে ওমরাহ না করতে উপদেশ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের আরও কিছু দিন অপেক্ষ করার আহ্বান জানানো হয়েছে।

মহামারী করোনায় প্রায় সাত মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন শুরু হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ ও জিয়ারতের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com