সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পুকুরে ভাসছিল মা ও দুই সন্তানের লাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৫৯ বার

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভরনিয়া- শিয়ালডাঙ্গী গ্রামের একটি পুকুর থেকে মা ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা লাশ তিনটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তারা হলেন- ভরনিয়া- শিয়ালডাঙ্গী গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তাদের মেয়ে আকলিসা আঁখি (১০) ও ছেলে আরাফাত (৪)।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর মৃত্যুর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

যোগাযোগ করা হলে রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তোফাজ্জল হোসেন জানান, ‘মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে মৃত তিন জনের নাক দিয়ে সাদা ফেনা বের হতে দেখা গেছে।’

এদিকে, ঠাকুরগাঁও থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com