সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ফ্রান্সে কারফিউ জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২৮৬ বার

করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ শনিবার থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস ও পাশ্ববর্তী এলাকাসহ আটটি বড় শহরে কারফিউ জারি করা হয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৪ সপ্তাহের জন্য এই কারফিউ জারি থাকবে। পরবর্তী সময়ে আরও ২ সপ্তাহ বাড়ানো হবে।

কারফিউ চলাকালীন বিশেষ কারণ ছাড়া রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রথম দফায় কেউ তা ভঙ্গ করলে গুণতে হবে ১৩৫ ইউরো জরিমানা, দ্বিতীয় দফায় দেড় হাজার ইউরো এবং একাধিকবার আইন ভঙ্গ করলে ৬ মাসের জেল, সেইসঙ্গে ৩ হাজার ৭শ’ ৫০ ইউরো জরিমানা গুণতে হবে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গ্যারাল্ড ডারমেনিন বলেন, কারফিউ চলাকালীন অবস্থায় সংশ্লিষ্ট শহরগুলোতে ১২ হাজার পুলিশ ও দাঙ্গা পুলিশ কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com