রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সরকারি উদ্যোগে সংরক্ষণ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩১৭ বার

২০১৮ সালের ১৮ অক্টোবর চিরবিদায় নেন গিটার কিংবদন্তি ও এলআরবি ব্যান্ডের দলনেতা আইয়ুব বাচ্চু। আগামীকাল কিংবদন্তি এই শিল্পীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তার আগেই জানা গেল, সরকারি উদ্যোগে প্রয়াত এই ব্যান্ড তারকার গান সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো শিল্পীর গান সরকারিভাবে সংরক্ষণ হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কপিরাইট রেজিস্টার জাফর রাজা চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে আইয়ুব বাচ্চু স্মরণে (www.abkitchen.com) ওয়েবসাইট খোলা হয়েছে। এখানে প্রাথমিকভাবে উনার ২৭২টি গান সংরক্ষিত আছে। পাশাপাশি আইয়ুব বাচ্চুর নামে ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে।’

জাফর রাজা চৌধুরী আরও বলেন, ‘কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে এবং তার গানকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রথম কপিরাইট অফিসের উদ্যোগে এমন আয়োজন করা হলো। আমরা আইয়ুব বাচ্চুর নানা স্মৃতি, গান রক্ষার উদ্যোগ নিয়েছি।’

জানা গেছে, আগামীতে অন্যান্য কিংবদন্তি শিল্পীদের গান সংরক্ষণের পরিকল্পনা করছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com