শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

গিয়েছিলেন মাছ ধরতে, সীমান্তে মিলল দুই ভাইয়ের লাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২১২ বার

ফেনীর পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা (ভারতীয় নো ম্যানস ল্যান্ড) এলাকার কালাধন সরকারের দুই ছেলে মো. করিম (২৮) ও মো. স্বপন (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভারত সীমান্তবর্তী ওই স্থানে রোববার ভোরে দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয ৮নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন। তিনি জানান, ঘটনাস্থলটি একেবারে সীমান্তবর্তী এবং লাশের পাশে একটা ছাতা ভাঙ্গা অবস্থায় পড়ে ছিল। তবে তারা কীভাবে মারা গেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি কাউন্সিলর।

ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশান চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার ভোরে খবর পেয়ে পুলিশ দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত তাদের মৃতের কারণ জানা যায়নি। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

দুই ভাই ভোরে মাছ শিকার করতে বেরিয়েছিল বলেও জানান ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশান চাকমা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com