শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

খুব ভয়ে আছি : দীঘি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩০৫ বার

মুঠোফোনের বিজ্ঞাপন দিয়ে শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর অভিনয় করেছেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ অসংখ্য হিট ছবিতে। ছোট্ট সেই দীঘি এবার নায়িকা হয়ে আসছেন দর্শকদের সামনে। এরই মধ্যে শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক শান্ত খান।

দীঘির ভাষ্য, ‘ভাবতে অবাক লাগছে পুরো একটা ছবির শুটিং শেষ করে ফেললাম। টিমের সবাই খুব আন্তরিক। তাই সুন্দরভাবেই কাজটি শেষ করতে পেরেছি। গত মাসের ২৪ তারিখ আমরা এর শুটিং শেষ করেছি। নির্মাতা শামীম আহমেদ রনি দুর্দান্ত নির্দেশনা দিয়েছেন। সব মিলিয়ে কাজে ফেরার অভিজ্ঞতাটা দারুণ ছিল।’

তিনি আরও বলেন, ‘শুটিং তো শেষ করলাম। এখন ডাবিং বাকি। খুব ভয় হচ্ছে, নায়িকা হিসেবে দর্শকদের মন কতটুকু জয় করতে পারি এই ভেবে। ছবিতে আমি আমার সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছি। তারপরও মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে।’

এদিকে, সম্প্রতি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। ছবির নাম ‘তুমি আছো তুমি নেই’। এটি নির্মাণ করবেন সিনি ইসলাম। আগামী মাসের মাঝামাঝিতে এর শুটিং শুরু হবে।

দীঘি বলেন, ‘আপাতত বিশ্রামে আছি। কয়েক দিনের মধ্যে আবার ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। এর মধ্যে “তুমি আছো তুমি নেই” ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমার বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী। তাছাড়াও আরও কিছু ছবির বিষয়ে কথা চলছে। চূড়ান্ত হলে সবাইকে বলবো।’

এর পাশাপাশি শাপলা মিডিয়ার আরও কয়েকটি ছবির নায়িকা হিসেবে অভিনয় করবেন দীঘি। ছবিগুলো নির্মাণ করবেন গুণী নির্মাতা কাজী হায়াৎ, মালেক আফসারী, এফ আই মানিক, শাহ আলম কিরণ, অপূর্ব রানা। খুব শিগগিরই এগুলোর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com