রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রে ভোটের আগে ২২ লাখ বিজ্ঞাপন প্রত্যাখান করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৬৫ বার

ফেসবুক ও ইনস্টাগ্রাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ’ভোটে বাধা’ দেয়ার চেষ্টা করা হয়েছে এমন ২২ লাখ বিজ্ঞাপন প্রত্যাখান করেছে এবং এক লাখ ২০ হাজার পোস্ট প্রত্যাহার করা হয়েছে। ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

সাবেক ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী ফরাসি সাপ্তাহিক জার্নাল ডু ডিম্যানচে পত্রিকাকে জানিয়েছেন, অনলাইনে ১৫ কোটি ভুয়া তথ্যের পোস্টের ব্যাপারে সতর্কতামূলক পোস্ট করা হয়।

ফেসবুক ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনকালের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করছে, ওই নির্বাচনে ট্রাম্প বিজয়ী হন। এসময় রাশিয়া থেকে ভোটার মেনিপুলেট করতে এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য ২০১৬ সালে অনুষ্ঠিত ব্রিটেনের গণভোটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

ফেসবুকের গ্লোবাল এফেয়ার্স এবং কমিউনিকেশন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্লিগ বলেন, ৩৫ হাজার কর্মী আমাদের প্লাটফরমের নিরাপত্তা এবং নির্বাচন সম্পর্কিত বিষয় তদারকির দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, তথ্য যাচাইয়ের জন্য ফ্রান্সের পাঁচটি সহ ৭০টি বিশেষ মিডিয়ার সাথে আমরা অংশীদারিত্ব সম্পর্ক স্থাপন করেছি। এএফপিও এর অংশীদার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com