রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সুপার ওভারও টাই, ব্যাটিংয়ে গেইল, এরপর যা হলো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ২৭৫ বার

সুপার ওভারও টাই! কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে এমন ঘটনা ঘট। ফলে আবারো সুপার ওভার দেওয়া হয়। নানা নাটকীয়তার পর দ্বিতীয় সুপারওভারে ক্রিস গেইল ও মায়াঙ্ক আগারওয়ালের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রীতি জিন্তার পাঞ্জাব।

দ্বিতীয় সুপার ওভারে ১২ রানের টার্গেট ছিল। মুম্বাই প্রথমে ব্যাট করে এই টার্গেট দেয়। গেইল-আগারওয়াল পাঞ্জাবের হয়ে নামেন। প্রথম বলেই বিশাল এক ছয় মেরে ম্যাচের নাটাই নিজেদের নিয়ন্ত্রণে নেয় পাঞ্জাব। শেষ পর্যন্ত দুই বল হাতে রেখেই জেতে দলটি। গেইল ৭ ও আগারওয়াল করেন ৮ রান।

প্রথম সুপার ওভারে আগে ব্যাট করে পাঞ্জাব। রাহুল-নিকোলাস-হুদা তিনজনে মিলে মাত্র ৫ রান করেন। দুর্দান্ত বল করেন বুমরাহ। ৬ রানের টার্গেটে খেলতে নেমে এই ৬ রান করতে পারেনি মুম্বাই। ব্যাটিংয়ে ছিলেন রোহিত শর্মা-কুইন্টন ডি কক। দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ শামি।

এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে। ডি কক ৫৩, পান্ডিয়া ৩৪, পোলার্ড ৩৪ ও কোল্টার নিল ২৪ রান করেন। ২টি করে উইকেট সামি ও আরশদিপের। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন লোকেশ রাহুল। পাঞ্জাবও ৬ উইকেটে ১৭৬ রান তোলায় সুপার ওভারে যায় ম্যাচ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com