সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

৭ শতাধিক আর্মেনিয় সেনার মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ২৭১ বার

আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে চলমান নাগার্নো-কারাবাখ যুদ্ধে আরো ৩৭ আর্মেনিয়ান সৈন্য নিহত হয়েছেন। এর ফলে সর্বমোট মৃতের সংখ্যা ৭১০ ছাড়ালো।

আর্মেনিয় স্বশাসিত নাগার্নো-কারাবখের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরো ৩৭ জন সেনা সদস্য নিহত হয়েছে।

এদিকে আর্মেনিয়ার দখল থেকে ঐতিহাসিক খুদাফেরিন সেতু মুক্ত করার পর সেখানে আজারবাইজানের পতাকা উত্তোলন করেছে দেশটির সশস্ত্র বাহিনী। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ টুইটারে এক ভিডিও পোস্ট করে তা জানিয়েছে।

কারাবাখের জাবরাইল জেলার আরস নদীর ওপরে একাদশ শতাব্দীতে নির্মিত এই সেতুটি ইরানকে আজারবাইজানের সাথে সংযুক্ত করেছে। যা এত দিন আর্মেনিয়ার দখলে ছিল।

এর আগে আজারবাইজানের সেনাবাহিনী সম্প্রতি জাবরাইল শহর এবং আশেপাশের বেশ কয়েকটি গ্রামকে আর্মেনিয়ান সেনাবাহিনীর দখল থেকে মুক্ত করে।

ইতোমধ্যে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয় দখল থেকে জাবরাইল, ফুজুলি এবং হদ্রুত শহরের পাশাপাশি ৫০টিরও বেশি গ্রাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর নতুন করে আজারবাইজানের উপর হামলা চালায় আর্মেনিয়া। এতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়। সর্বশেষ শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গ্যাঞ্জাতে আর্মেনিয়া চালানো হামলায় ১৩ নাগরিক নিহত ও ৪৮ জন আহত হয়।

গত ১০ অক্টোবর ইয়ারেভান ও বাকু যুদ্ধবিরতিতে সম্মত হলেও ২৪ ঘন্টা পার হওয়ার আগেই আবারো আর্মেনিয়া প্রথমে মিসাইল হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করে। গ্যাঞ্জাতে চালানো সেই হামলায় ১০ জন মারা যায় ও ৩৫ জন আহত হয়।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com