শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

ভারতে করোনায় আরও ৫৭৯ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫৭২২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩০৯ বার

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১ লাখ ১৪ হাজার ৬১০ জন মারা গেলেন।

গত দুসপ্তাহ ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ১ হাজারের কম হলেও প্রায় তিন মাস পর তা আজ ৬০০-র কম হলো।

একদিনে দেশটিতে ৫৫ হাজার ৭২২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৫০ হাজার ২৭৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৩৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ ৬৬ লাখ ৬৩ হাজার ৬০৮।

সোমবার করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাস ভারতে ইতিমধ্যেই ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪২ হাজার ১১৫ জন মারা গেছেন মহারাষ্ট্রেই।

তামিলনাড়ু ও কর্নাটকে মোট মৃত্যু ১০ হাজারের বেশি। উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে তা সাড়ে ৬ হাজারের কাছাকাছি।

দিল্লি ও পশ্চিমবঙ্গে মৃত্যু সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। প়াঞ্জাবে প্রায় ৪ হাজার ও গুজরাটে প্রাণহানি সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। মধ্যপ্রদেশেও মৃত আড়াই হাজার ছাড়িয়েছে।

হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ছত্তীসগঢ়, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যাতে মোট মৃত্যু ১ হাজারের বেশি। দেশটির বাকি রাজ্যেগুলোতে মোট মৃত্যু ১ হাজারের কম। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com