শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মা হারালেন শ্রাবন্তী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা আর নেই। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বিষয়টি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী ও আনজাম মাসুদ।

অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন শ্রাবন্তীর মা। তিনি লিভার সিরোসিস ও ডায়াবেটিসে ভুগছিলেন। মায়ের অবস্থা খারাপ হওয়ায় গত ৯ অক্টোবর নিউইয়র্ক থেকে দেশে আসেন শ্রাবন্তী। চলে যান বগুড়ায়, গ্রামের বাড়িতে। তার মা সেখানেই ছিলেন।

তখনই এই অভিনেত্রী বলেছিলেন, ‘মায়ের অবস্থা খুব খারাপ। তাকে ঢাকায় নেওয়ার মতো অবস্থা হলেও আমি দ্রুত নিয়ে আসতাম। কিন্তু সেটা সম্ভব নয়।’

জানা গেছে, আজ মঙ্গলবার শ্রাবন্তীদের গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তার মা মাহমুদা সুলতানাকে।

উল্লেখ্য, একসময়ে টেলিভিশনে মডেল ও অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই তারকা। ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে প্রশংসিতও হন তিনি। তবে বর্তমানে শ্রাবন্তী তার সন্তানদের নিয়ে ব্যস্ত। দুই কন্যাকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তার পাশে থাকতে দেশে ফিরেছিলেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com