শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

সম্রাটের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে নেতাকর্মীদের সমাবেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২৯০ বার

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে সমাবেশ করছে তার নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় সম্রাটকে আদালতে আনা হয়েছে। মামলা দুটিতে তার বিরুদ্ধে দাখিলকৃত চার্জশিট আমলে নেওয়ার শুনানি হবে।

এ সমাবেশে নেতাকর্মীদের হাতে বিভিন্নধরনের প্ল্যাকার্ড দেখা গেছে। এ ছাড়া আদালত প্রাঙ্গণে সম্রাট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত পোস্টার সাঁটানো হয়েছে। সম্রাটের মুক্তির জন্য নেতাকর্মীদের স্লোগান দিতেও শোনা গেছে।

এর আগেও গত বছর ১৫ অক্টোবর বেলা ১১টা ৪০ মিনিটে সম্রাটকে আদালতে হাজির করার পর সিএমএম আদালতের সামনে অবস্থান নিয়েছিলেন যুবলীগের নেতাকর্মীরা। সেবারও তারা সম্রাটের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন। যুবলীগের নেতাকর্মীরা ‘মুক্তি চাই, মুক্তি চাই সম্রাট ভাইয়ের মুক্তি চাই’, ‘রাজপথের সম্রাটের নিঃশর্ত মুক্তি চাই’—এমন নানা স্লোগান দেন। পরে তাদের গেটের বাইরে রেখে গেট আটকে দেওয়া হয়।

ওইদিন সকালে সিএমএম আদালত চত্বরে সম্রাটের মুক্তি পরিষদ সংগঠন থেকে সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা হয়, ‘সম্রাট খুবই অসুস্থ। মানবতার জননী তাকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার তৃণমূলের পরীক্ষিত কর্মী ঢাকার রাজপথের সাহসী বীর ইসমাইল হোসেন সম্রাটের নিঃশর্ত মুক্তি চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com