রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সৌদি যুবরাজের বিরুদ্ধে আমেরিকায় খাশোগির প্রেমিকার মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ২৬২ বার

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা করেছেন তার প্রেমিকা হাতিস চেঙ্গিজ। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ মামলা দায়ের করেন তুরস্কের নাগরিক হাতিস। মামলায় তিনি ব্যক্তিগত আঘাতের অভিযোগ করেছেন এবং খাশোগির মৃত্যুতে হওয়া আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন।

অভিযোগে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় তার অনুসারীরা খাশোগিকে হত্যা করেছে। এতে তার ও হাতিস চেঙ্গিসের প্রতিষ্ঠা করা মানবাধিকার সংস্থা ডেমোক্রেসি ফর দ্য অ্যারাব ওয়ার্ল্ড নাও’র (ডন) ক্ষয়ক্ষতি করেছেন সালমান। ব্যাপক আর্থিক ক্ষতিও হয়েছে।

ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে বলেছে, মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে হাতিস চেঙ্গিজ ও ডন খাশোগি হত্যায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিযুক্ত করেন। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। তাকে যুক্তরাষ্ট্রের কোনো আদালতে বিচারের আওতায় আনা হয়, এমন দাবি করেছেন তুরস্কের নাগরিক হাতিস চেঙ্গিজ।

এক বিবৃতিতে হাতিস চেঙ্গিজ বলেন, ‘জামাল বিশ্বাস করতো আমেরিকায় যেকোনো কিছু সম্ভব। তাই বিচার ও জবাবদিহিতার জন্য আমিও আমেরিকার নাগরিক আইনের ওপর আস্থা রাখছি।’

২০১৮ সালে তুরস্কের ইস্তান্বুলে সৌদি কনস্যুলেটে একদল সৌদি এজেন্টদের হাতে নিহত হন জামাল খাশোগি। তিনি সৌদি যুবরাজ সৌদি সরকার এবং মোহাম্মদ বিন সালমানের একজন সমালোচক। খাশোগিকে হত্যার নির্দেশ সৌদি যুবরাজ দিয়েছিলেন এমন অভিযোগ তোলা হলেও তার অস্বীকার করেছেন মোহাম্মদ বিন সালমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com