শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নভেম্বরেও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ২৯৬ বার

করোনাভাইরাসের কারণে আগামী নভেম্বর মাসেও দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ ভার্চূয়াল প্লাটফর্মের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন,এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে সংক্রামণের যে অবস্থা তাতে যেখানে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল তাও বন্ধ ঘোষণা করা হয়েছে। আসন্ন শীতকাল নিয়ে দেশের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ মহলের পরামর্শও রয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের কোভিড-১৯ বিষয়ক যে জাতীয় পরামর্শক কমিটি রয়েছে তাদের সাথেও এই বিষয়ে আলাপ-আলোচনা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে যে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন, তা অনেকে মানছে না, ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যে ঝুঁকি টুকু নেয়া সম্ভব হবে বলে মনে হবে এবং সে রকম একটা অবস্থায় যদি পৌছানো যায় তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমি মাদরাসা ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com