শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২০৩ বার

সাভারে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে কামাল হোসেন (৩০) নামের এক যুবক। এ ঘটনায় মামলা দায়েরের পর ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, ধর্ষণের শিকার ওই শিশু তার বাবা মার সঙ্গে সাভারের ছায়াবিথী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। সে স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করতো। গতকাল শুক্রবার ওই শিশুর মা-বাবা পোশাক কারখানায় কাজে গেলে প্রতিবেশী বখাটে যুবক কামাল হোসেন তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা-বাবাকে ধর্ষণের বিষয়টি জানায়। এ ঘটনায় গতকাল রাতেই তারা সাভার মডেল থানায় কামাল হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপরই ধর্ষণকারী যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইফুল ইসলাম বলেন, ধর্ষণকারীকে আজ শনিবার আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com