রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিয়ে করলেন নেহা কক্কর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৮৫ বার

এইতো বেশ কয়েকদিন আগে ভারতীয় সঙ্গীত অঙ্গনে খবর ছড়ায় কিংবদন্তী শিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন নেহা কক্কর। এক রিয়েলিটে শোতে তার বাবা-মাও এই ইঙ্গিত দেন। কিন্তু পরে জানা যায়, মেয়েকে চমকে দিতে নেহায়েত মজা করেছিলেন তারা। তবে এবার খবর সত্য, বিয়ে করেই ফেলেছেন এই ভারতীয় কণ্ঠশিল্পী। দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নেহা।

আজ শনিবার দিল্লির গুরুদুয়ারায় বিয়ের পিঁড়িতে বসেন নেহা। ভারতী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ছাড়া বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন নেহা নিজেই।

গতকাল নেহার ইনস্টাগ্রামে তার গায়ে হলুদের বেশ কিছু ছবি দেখা যায়। আজ দেখা গেছে তার মেহেদী অনুষ্ঠানের কিছু ছবি। বিয়ের ছবি এখনো প্রকাশ না হলেও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ রোহান পরেছিলেন শেরওয়ানি আর নেহা পরেছিলেন দুপাট্টা। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব।

আগামী ২৬ অক্টোবর পাঞ্জাবে নেহা-রোহানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নেহা।

সঙ্গীত নিয়ে আয়োজিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ দিয়ে ভারতে শিল্পী হিসেবে নিজের জায়গা পোক্ত করেন নেহা। অন্য দিকে ‘মুঝসে শাদি কারোগি’ রিয়েলিটি শোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন রোহনপ্রীত সিং।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com