সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৩৮ বার

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার সকাল ৭টার কিছু আগে তারা আগুন লাগার খবর পান। ভবনের ১৮ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সকাল সাতটার দিকে ভবনের পাশে ঝুলে থাকা তারে তারা আগুন দেখেন। কিছুক্ষণের মধ্যেই তারের আগুন ভবনের পাশে থাকা এসিতে আগুন ধরে যায়। সেখান থেকে মুহুর্তেই ভবনে ছড়িয়ে পড়ে আগুন। শুরুতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় তারা । পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী একজন জানান, ভবনের পেছন দিক থেকে আগুনের শুরু। ভবনে থাকা একটি অফিসের কর্মী জানান, অগ্নিকাণ্ডে ভবনের বেশ কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) পুড়ে গেছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ভবনের পেছন দিকে বেশ কিছু ডিশের তার রয়েছে। সেখান থেকেই আগুন লাগতে পারে। আগুন সেখান থেকে ওপরের দিকে উঠে গেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com