সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার

দরজা ভেঙে অস্ত্রের মুখে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৩৬ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বসতঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুমনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার সকালে চৌমুহনী পৌরসভা করিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন করমিপুর খালপাড় এলাকার আলো বেপারি বাড়ির কামাল হোসেন প্রকাশ হুক্কা মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, করিমপুর এলাকার ওই কিশোরী তার মা-বাবার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতো। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একই এলাকার বাসিন্দা বখাটে সুমন ওই কিশোরীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় সুমন ঘুমন্ত ওই কিশোরীর কক্ষে গিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কিশোরী জেগে গেলে সুমন দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে পাশের কক্ষে থাকা তার মা-বাবা ছুটে আসলে সুমন ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, শনিবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে সুমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com