সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার

রিফাত হত্যা: ১০ বছরের সাজা পেল যে ছয়জন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৫২ বার

বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দ্বিতীয় খণ্ডে থাকা ১৪ শিশুর ১১ জনকে শাস্তি ও বাকি তিনজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আজ মঙ্গলবার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

শিশুদের মধ্যে রাশেদুল হাসান রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ রায়হান, ওলিউল্লাহ ওলি, মো. নাইম ও তানভীর হোসেনকে ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে।

এ ছাড়া জয় চন্দ্র সরকার, নাযমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, আবু সাইদ মারুফ বিল্লাহ ও মহিবুল্লাহ্কে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক। অপর শিশু আসামি প্রিন্স মোল্লাকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে। এ মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- আরিয়ান হোসেন শ্রাবন, মারুফ মল্লিক ও রাতুল সিকদার জয়।

এদিকে আসামি পক্ষের আইনজীবীরা এই রায়ে ক্ষুব্ধ হয়েছেন। সবাই এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে এ রায় ঘোষণাকালে ১৪ শিশুই আদালতে উপস্থিত ছিল।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার মুঠোফোনে ধারণকরা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয় জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

ওই বছরের ১ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক এ দুভাগে বিভক্ত করে মোট ২৪ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এতে প্রাপ্তবয়স্ক ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে অভিযুক্ত করা হয়।

চলতি বছরের ৮ জানুয়ারি ওই ১৪ শিশুর বিরুদ্ধে চার্জ গঠন করেন শিশু আদালত। এতে ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পরে উভয়পক্ষের যুক্তিতর্ক ও যুক্তিখণ্ডন শেষে এ মাসের গত ১৪ অক্টোবর রায়ের দিনতারিখ ধার্য করেন আদালত। নির্ধারিত দিন-তারিখ অনুযায়ী আজ এ রায় ঘোষণা করা হলো। এর আগে একই মামলার প্রাপ্তবয়স্কদের প্রথম রায়ের ছয় দণ্ডপ্রাপ্ত আসামি উচ্চ আদালতে আপিল করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com