রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ট্রাম্পের ওয়েবসাইটে হ্যাকারদের থাবা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৪৮ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটে হ্যাকাররা হামলা চালিয়েছে। ট্রাম্পের প্রচারণা শিবির থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে হ্যাকাররা হামলা চালায় এবং তা বিকল করে দেয়।

জানা গেছে, কোন সূত্র থেকে এ কাজ করা হয়েছে তা তদন্তে আইন প্রয়োগকারীদের সঙ্গে কাজ করছে ট্রাম্প শিবির।

গণমাধ্যমে দেওয়া এক ইমেইল বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, সাইবার হামলা হলেও এতে স্পর্শকাতর কোনো ডাটা প্রকাশ হয়নি। কারণ, এসব বিষয় তাদের সাইটে প্রকৃতপক্ষে রাখা থাকে না।

এমন অভিযোগের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এফবিআই। অপরদিকে গত মঙ্গলবার সারাদিনই ট্রাম্পের ওয়েবসাইট পূর্ণাঙ্গ সচল দেখা যায়। তবে অনলাইনে বেশ কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অল্প সময়ের জন্য ওই সাইট বিকল ছিল।

ওই ওয়েবসাইটে হ্যাকাররা ট্রাম্পের পরিবার এবং সহযোগীদের আভ্যন্তরীণ ও গোপন কথোপকথন জানিয়ে দেওয়ার বিনিময়ে ভিজিটরদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি দাবি করে। এমন বিবৃতির পিছনে কোনো তথ্যপ্রমাণ রেখে যায়নি হ্যাকাররা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com