সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

রোগীদের জিম্মি : রাজধানীর ৩ হাসপাতাল সিলগালা, মালিকসহ গ্রেপ্তার ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২৫৭ বার

অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশ আর ওটি বয় দিয়ে অপারেশনসহ রোগীদের জিম্মি করার দায়ে রাজধানীর তিনটি বেসরকারি হাসপাতালের মালিকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান শেষে বেসরকারি হাসপাতালগুলোর তিন মালিককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সিলগালা করে দেওয়া হয়-শ্যামলীর মক্কা-মদিনা, নূরজাহান ও ক্রিসেন্ট হাসপাতাল।

র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনতো মালিকদের নিয়োগ দেওয়া দালাল চক্র। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অস্ত্রোপচারের প্রমাণও মেলে। অভিযানের পর রোগীদের সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এসব অভিযোগেই তাদের গ্রেপ্তার এবং এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com